• August 16, 2022
  • Jack Reacher
  • 0

কেরালার রাজনীতিতে নতুন অধ্যায়। বামপন্থিদের শক্ত ঘাঁটি পেরামব্রা বিধানসভা কেন্দ্রে জয় পেয়েছেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের ফাতেমা তাহলিয়া (৩৪)। তিনি সিপিআই(এম)-এর প্রবীণ নেতা রামকৃষ্ণানকে ৪ হাজার ৭০০ ভোটের ব্যবধানে পরাজিত করেন। এ জয়ের মাধ্যমে তিনি মুসলিম লীগের ইতিহাসে প্রথম নারী বিধায়ক।

পেশায় আইনজীবী তাহলিয়া ছাত্ররাজনীতি থেকে শুরু করেন। প্রার্থিতা ঘোষণার পর তিনি সাইবার হামলা ও হিজাব নিয়ে কটূক্তির শিকার হন, তবুও সব বাধা পেরিয়ে ইতিহাস গড়েছেন। বিশ্লেষকদের মতে, এই জয় কেরালার রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *