একজন প্রবাসী 🔴👇👇
ভেবেছিলাম বাবা-মাকে সারপ্রাইজ দিব, কিন্তু নিজেই বড় একটা সারপ্রাইজ হয়ে গেলাম! 💔
​দীর্ঘ ৫ বছর মালয়েশিয়ায় হাড়ভাঙা খাটুনির পর কাউকে না জানিয়ে ১৯৫০ রিঙ্গিত দিয়ে টিকিট কেটেছিলাম। মনে অনেক আনন্দ ছিল, বাড়ি যাবো।
আজ ৫ বছর হয়ে যায় বিদেশে।

কিন্তু যাওয়ার আগের রাতে বাবাকে ফোন দিতেই সব আনন্দ বিষাদে রূপ নিল। বাবা বললেন, “তুই কাকে জিজ্ঞেস করে বাড়ি আসছিস? এখনো অনেক টাকা ঋণ আছে!”
​অবাক হয়ে ভাবছি—নিজের উপার্জনের টাকা দিয়ে ছোট বোনকে বিয়ে দিলাম, ভাইকে সৌদি পাঠালাম, একতলা বাড়ি করলাম… তবুও বাবার কাছে প্রশ্ন,

“আমি কী করেছি?” মাত্র ২৪ বছর বয়সে যেখানে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার কথা, সেখানে পরিবারের সুখের জন্য নিজের শখ বিসর্জন দিয়েছিলাম। বাবার মুখে যখন শুনলাম “টিকিটটা ছিঁড়ে ফেল,” তখন বুকটা ফেটে যাচ্ছিল।
​প্রবাসীরা আসলেই এক একটা জীবন্ত মেশিন, যাদের আবেগের কোনো দাম নেই।

ছেলেটি তারপরে সিদ্ধান্ত নিল আগামী দশ বছরের বাংলাদেশের আসবে না।

কতটুকু দুঃখ পেলে একজন ছেলে এই কথা ফেসবুকে লাইভে এসে বলে। একবার চিন্তা করুন।
কিছু মা-বাবা এরকমটাই হিসাব করে কথাটা কি হলো….. 

See less

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *